চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম এর রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত করেছেন।
মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর বুধবার (২৯ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া আগমণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান তাঁকে স্বাগত জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সমাজসেবা অধিদফতর পরিচালিত জিয়ানগর প্রশিক্ষণ কমপ্লেক্স পরিদর্শন করেন। কমপ্লেক্সের উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সমাধিস্তম্ভে মাহবুবের রহমান শামীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রথম সমাধিস্থলকে শেরেবাংলা নগরস্থ জিয়ার সমাধিস্থলের আদলে গড়ার পরিকল্পনা রয়েছে। এ সমাধিস্থল ও একাডেমিক কমপ্লেক্সেের কাঙ্ক্ষিত উন্নয়ন করা গেলে রাঙ্গুনিয়ার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ হবে।
এসময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এ কালাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য শওকত আলী নূর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী আব্বাস, সাতকানিয়া বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমীন, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এসএ মরাদ চৌধুরী, জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আজিম তালুকদার, উত্তর জেলা জিয়া মঞ্চ সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য বাবুল আলম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন, সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিন প্রমুখ।
শেষে সরফভাটাস্থ জেলা পরিষদের জায়গা পরিদর্শনে যান তিনি।
ক্যাপশন: শহীদ ১ম সমাধীতে শ্রদ্ধা নিবেদন করলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মাহবুবের রহমান শামীম।
রাহাত মামুন
২৯ জুলাই ২০২৬
০১৮১১৮৬৭৫৮৪
[the_ad id="407"]
“শহীদ জিয়ার প্রথম সমাধিকে শেরেবাংলা নগরস্থ সমাধির আদলে করা হবে”-রাঙ্গুনিয়ায় শ্রদ্ধা নিবেদনকালে মাহবুবের রহমান শামীম
রাহাত মামুন,রাঙ্গুনিয়া
