রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল অ্যান্ড কলেজের রেক্টর (Rector) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস বিভাগের প্রফেসর ও রাঙ্গুনিয়ার কৃতি সন্তান ড. মুহাম্মদ নুরুল আজিম সিকদার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের গতকাল শুক্রবার(৩১জুলাই) আলী হোসাইনের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে তাঁর নাম রেক্টর পদে অনুমোদিত হয়। সভায় উপস্থিত সদস্যরা তাঁর দীর্ঘ শিক্ষাজীবন, গবেষণায় অবদান, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার মানোন্নয়নে অভিজ্ঞতার প্রতি আস্থা রেখে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন।
ড. মুহাম্মদ নুরুল আজিম সিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস বিভাগের একজন স্বনামধন্য অধ্যাপক। তিনি শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। দেশ ও বিদেশে বিভিন্নসময়ে সমুদ্রবিজ্ঞান বিষয়ে গবেষণালব্ধ নিবন্ধ প্রকাশিত হয়েছে। রাঙ্গুনিয়ার কৃতি সন্তান হিসেবে তাঁর এ নির্বাচনে এলাকাবাসী, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত রেক্টর প্রফেসর ড. মুহাম্মদ নুরুল আজিম সিকদারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর দূরদর্শী নেতৃত্ব, অভিজ্ঞতা ও শিক্ষাবান্ধব উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান, নৈতিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষাব্যবস্থার বিকাশে নতুন উচ্চতায় পৌঁছাবে।
[the_ad id="407"]
রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল অ্যান্ড কলেজের রেক্টর নির্বাচিত হলেন চবির প্রফেসর ড. মুহাম্মদ নুরুল আজিম সিকদার
রাহাত মামুন,রাঙ্গুনিয়া
