রাঙামাটি কাপ্তাই শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩জুলাই২৬ শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়। শিক্ষক উত্তম কুমারশীল এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মাহমুদ হাসান। তিনি বলেন , কাপ্তাই যতদিন বাঁচবে বা থাকবে সকলের হৃদয়ে শহীদ শামসুদ্দিন বেঁচে থাকবে। শহীদ শামসুদ্দিন আমাদের প্রেরণা। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক থাকাকালীন কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এর জন্য নিজের জীবন দিয়েছে পাকিস্তানি হায়নাদের হাতে। শহীদ শামসুদ্দিন চাইলে এবং প্রাণের বাঁচতে চাইলে পালিয়ে যেতে পাড়ত।কিন্তু তিনি তা চাইনি। বিউবো এবং দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছে। আমরা উক্ত শহীকে মনে প্রাণে ধারন করতে হবে
বলে জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিউবো কাপ্তাই শাখার সহকারী পরিচালক(নিরাপত্তা) শাখাওয়াত কবির, বিউবো সহকারী প্রকৌশলী তারেক আহমেদ, উপসহকারী প্রকৌশলী আদিল হোসেন চৌধুরী, শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা, বিউবো স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। পরে প্রধান অতিথি কুইজ বিজয়ীদের ক্রেস্ট সনদ বিতরণ করে।এতে তিনটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
[the_ad id="407"]
কাপ্তাই শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ
