খাগড়াছড়ি জেলার পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ প্রদীপ বড়ুয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাবার ড্যাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পানছড়ি থানার উপ-পরিদর্শক রাখিবুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রদীপ বড়ুয়ার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পানছড়ি থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
