চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন স্থান হতে বুধবার (৫ আগস্ট) নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদককে গত ২২ জানুয়ারী ২০২৫ এর নাশকতা মামলা মূলে,মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও তিন জনকে বন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার ও ভ্রম্যামাণ আদালতের মাধ্যমে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
নাশকতা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নাছের উদ্দিন (৪৪) মরিয়মনগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সওদাগর পাড়ার সাহাব মিয়ার ছেলে। সে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে। মোঃ হোসেন (৪৩) পোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাস্টার টিলা এলাকারবাসিন্দা। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিল। তাদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানার নাশকতা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
পৃথকভাবে অভিযানে মোছাঃ মনোয়ারা বেগম(৫৫) কে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মূলে গ্রেফতার করা হয়।
বন মামলা নং-৩৭৫/১০, বন মামলা নং-২৬৪/১৪, ধারা-বন আইনের ৩৩ (১ক) মূলে মোঃ পারভেজ, নুরুল ইসলাম ও আবু বক্করকে গ্রেপ্তারসহ ভ্রাম্যামণ আদালতের মাধ্যমে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো৷ জহির উদ্দিন জানান, নাশকতা,মাদকদ্রব্য ও বনমামলায় আওয়ামীলীগের নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
[the_ad id="407"]
রাঙ্গুনিয়ায় নাশকতা,মাদকদ্রব্য ও বনমামলায় আওয়ামীলীগের নেতাসহ গ্রেপ্তার ৬
রাহাত মামুন,রাঙ্গুনিয়া
