back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির হামলা ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

​চকবাজার প্যারেড মাঠের উত্তর প্রান্ত থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
​শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক। তিনি বলেন, শিক্ষাঙ্গনে ভিন্নমত দমনে হামলা ও সহিংসতার রাজনীতি পরিহার করে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।
​সমাবেশে সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক তাওহিদুল ইসলাম শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme