ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগে এইচ এম আবদুছ ছাত্তার নামে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগষ্ট) রাতে পলাশতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক এইচ এম আবদুছ ছাত্তার পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানাযায়, আবদুছ ছাত্তার তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। এ কারণে তাকে আটক করা হয়। এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে অশ্লীল, কুরুচিপূর্ণ ও সম্মানহানিকর মন্তব্য করে একাধিক পোস্ট দেওয়ার অভিযোগে সমালোচনায় আসেন। এসব ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি উপজেলা শিক্ষা অফিস থেকেও তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়।
ফুলবাড়িয়া অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ২০২৪ সালের আগস্ট মাসে একটি মামলা দায়ের করা হয়। গত রাতে এই মামলায় প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
