বিশ্বজুড়ে চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি ও দৃষ্টিশক্তি সুরক্ষার গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬।
আজ ৮ অক্টোবর (বৃহস্পতিবার) পাহাড়তলীতে অবস্থিত চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নিয়ে দৃষ্টি সুরক্ষা ও নিয়মিত চোখ পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, “সুস্থ চোখ, সুন্দর ভবিষ্যৎ”—এই মূলমন্ত্রকে ধারণ করে সর্বসাধারণের মাঝে চোখের সঠিক যত্ন ও অন্ধত্ব প্রতিরোধে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
