back to top

[the_ad id="407"]

মেরিন সিটি মেডিকেল কলেজে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অষ্টম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের গ্যালারি-১-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিএমডিসি প্রতিনিধি ডা. খুরশীদ জামিল চৌধুরী এবং কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ নবীন চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে রোগীদের সেবা করার আহ্বান জানান। তারা ইন্টার্নশিপের এই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত অধ্যয়ন ও হাতে-কলমে শেখার মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলা এবং চিকিৎসার নৈতিক মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

​পরে নবীন ইন্টার্ন চিকিৎসকেরা পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন এবং আর্তপীড়িত মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করার অঙ্গীকার নিয়ে শপথ গ্রহণ করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme