back to top

[the_ad id="407"]

মীরসরাইয়ে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

মীরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে ৭৪ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ হানিফ প্রকাশ সোহাগ (৩৫) নামের একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এই সময় ফেনসিডিল বহনকারী দুটি সিএনজি জব্দ করে হয়।

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ১নং করেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা জানায়, সিএনজি অটোরিক্সায় ফেন্সিডিল বোঝাই করে নিয়ে যাওয়ার সময় জোরারগঞ্জ থানা এলাকার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পিএনজি গার্মেন্টসের সামনে পাকা রাস্তার উপর সিগন্যাল দিলে মাদক বহনকারী সিএনজি অটোরিক্সার ২ জন ড্রাইভার গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের টিম একজনকে আটক করে, অন্যজন পালিয়ে যায়।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, গোপন সংবাদ ভিত্তিতে মাদক পাচারের বিষয়টি জানতে পেরে পুলিশের একটি টিম অভিযান চালায়। এতে একজন গ্রেপ্তার হলেও অন্যজন দৌড়ে পালিয়ে যায়। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক সোহাগ ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের মন্দিয়া এলাকার মোহাম্মদ বাহারের পুত্র।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme