কাপ্তাই লেকে মাছের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এবং প্রাইভেট সেক্টর যেন আরও ভালো কাজ করতে পারে আমরা সে বিষয়ে কাজ করে যাচ্ছি। অভ্যয় আশ্রমের মাধ্যমে মাছের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় আমরা সেই বিষয়ে পরিকল্পনা নিয়েছি। এছাড়া বিএফডিসির কাপ্তাই উপকেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি।
১১মে(রবিবার) বেলা ১২টায় কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) উপকেন্দ্রে পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপরোক্ত মন্তব্য করে।
এসময় তিনি ব্যবসয়াীদের আরো কিভাবে সুযোগ-সুবিধা, ডিজিটাল মাছ ওজনের মেশিন ও জেলের তিন মাস মাছ বন্ধ থাকাকালীন ভিজিএফ চালের সুবিধাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা কথা জানান।
এসময় মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান (অতিরিক্ত সচিব), রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন ডিএম বদরুদ্দোজা, কাপ্তাই মৎস্য উপকেন্দ্র ম্যানেজার মো.জসিম উদ্দিন, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো.বেলাল হোসেন, সম্পাদক নবী হোসেন উপস্থিত ছিলেন।
