বোয়ালখালীতে গিয়াস উদ্দীন সাব্বির (২৯) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। এসময় তার সহযোগী শাহিনকেও গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১১ মে) ভোররাতে উপজেলার মিলিটারি পুল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা অস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও তিনটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দীন সাব্বির পটিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে মিলিটারি পুল এলাকা থেকে অস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও তিনটি মোবাইলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
