back to top

[the_ad id="407"]

বহদ্দারহাট এলাকায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ৩০ নারী-পুরুষ গ্রেপ্তার

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে সাঁড়াশি অভিযান চালিয়েছে চান্দগাও থানা পুলিশ।এসময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে ৩০ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

তিনি জানান,বহদ্দারহাট এলাকায় হোটেল গুলজার, হোটেল নিরিবিলিসহ বেশ কয়েকটি হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে “আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। মহানগর অধ্যাদেশ আইনের ৭৬ ধারায় অপরাধের ভিত্তিতে ১০৩ ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বরও চান্দগাঁও এলাকায় অনুরূপ অভিযানে ১৩ নারী-পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। সেবার বহদ্দারহাটের হোটেল গুলজার, নিরিবিলি ও পপুলার হোটেলে অভিযান চালানো হয়।এর আগে হোটেল গুলজার থেকে একটি মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

চান্দগাঁও থানা সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme