রাঙামাটির কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পলায়নকৃত আসামী সাগর প্রকাশ অলি(২২) কে অভিযান চালিয়ে ১৫ঘন্টা পর গ্রেফতার করা হয়েছে।
আসামি কাপ্তাই ৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বসবাসরত আব্দুল শাহাজাহানের ছেলে।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে আসামিকে কাপ্তাই নতুন বাজার কার্গো ডাউন সাইড এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, পুলিশ সদস্য,স্থানীয় বিএনপি ও স্থানীয় লোকজনের সহায়তায় ৪ নং কাপ্তাই ইউনিয়ন ৫নং ওয়ার্ড হতে রাত ১২টায় নতুনবাজার কার্গো ডাউন সাইড এলাকার একটি বাসাহতে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির তথ্যমতে এবং ঈদের দুই দিন পরে চুরি হওয়া মালামাল ও উদ্ধার করা হয়েছে বলে জানান।
কাপ্তাই থানার ওসি( তদন্ত) মো.অলি উল্লাহ জানান, তাঁর বিরুদ্ধে আগে চুরির মামলা করা হলেও থানা হাজত হতে বুধবার সকাল ৯টায় গ্রিল কেটে পালিয়ে যায়। যার ফলে পুলিশ বাদি হয়ে আরোও একটি মামলা দায়ের করে। ১৫ঘন্টা অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
