back to top

[the_ad id="407"]

মাটিরাঙ্গা জোন কর্তৃক চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান

মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন কর্তৃক অসহায়, গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই ) মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের অন্তর্গত আরবারি পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী এবং উপজেলা হাসপাতালের ডাক্তার ফারিয়ার নেতৃত্বে ৩ শতাধিক পাহাড়ি ও ২ শতাধিক বাঙ্গালীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

এ সময়, ৩০ জন পাহাড়ি ও বাঙ্গালীকে রেশন সামগ্রী, দলদলি পাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১ হাজার লিটারের ১টি পানির ট্যাংকি, ১ জন বিধবা মহিলা ও ঘাগরাপাড়া মন্দিরে জন্য ৫ বান টিন, দলদলিপাড়া ও শ্মশানটিলা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী এবং দলদলিপাড়া মন্দিরে ১ টি হারমোনিয়াম বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সহানুভূতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয় এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালি সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme