রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার প্রবীণ ব্যক্তি সৈয়দ সিরাজুল ইসলাম প্রকাশ মুন্সী মেম্বার (৯৭) সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে দশটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহ….. রাজেউন)।
মৃত্যুকালে ৩ছেলে ও ৩মেয়ে বহু আত্বীয়-স্বজন রেখে যান। তিনি দীর্ঘ বছর যাবত রাজনৈতিক, সামাজিক, সমাজ সেবা ও ইউপি সদস্য হিসাবে কাজ করে গেছেন।
মরহুমের বড় ছেলে সৈয়দ জাহেদুল ইসলাম সাবেক মেম্বার ও কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক এবং বড় জামাতা কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, তিনি দীর্ঘ বছর যাবত কাপ্তাই ৪নং ইউনিয়ন বসবাস করার পাশাপাশি বিভিন্ন সমাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সকাল সাড়ে দশটায় বিএফআইডিসি নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। তিনি কাপ্তাইয়ের একজন প্রবীণ ব্যক্তি।
দুপুর ২টায় মরুহুমের প্রথম নামাজের জানাজা কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে এবং ২য় নামাজের জানাজা বাদ আছর নিজ বাড়ি রাউজান অনুষ্ঠিত হয়।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি,সামাজিক, সংগঠন, ব্যবসায়ি নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। রাঙামাটি জেলা বিএনপি ও কাপ্তাই উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
পরে মরহুমের নিজ গ্রাম- গুজড়া, পশ্চিম আন্ধার মানিক রাউজানে দাফন করা হয়।
