খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় জলবায়ু ও পরিবেশের ভারসাম্য উন্নয়নে মাটিরাঙ্গা উপজেলায় ফলের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা প্রাঙ্গণে পৌর এলাকা বিভিন্ন ওয়ার্ডে পতিত ভূমিতে বাগান করতে আগ্রহী শতাধিক মানুষের মাঝে বিভিন্ন জাতের ফলের ছাড়া বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম সুমন।
এ সময় তিনি চারা রোপণ শেষে বাগানের যত্ন নেওয়র পরামর্শ দিয়ে ভবিষ্যতেও জলবায়ুর উন্নয়নে চাষীদের জন্য এ ধরনের কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।
