রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০৫ লিটার চোলাই মদ ভর্তি সিএনজিসহ আটক -২।
রবিবার (২৪ আগস্ট) সকালে আটক মো.হাসান,মোহাম্মদ দিদারুল আলম দুইজনকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। আটক দুইজন চট্টগ্রাম জেলার বোয়ালখালী চরনদ্বীপ এলাকার বাসিন্দা।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মুহাম্মদ শাহজাহান কামাল(ওসি)জানান, শনিবার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী উপজেলাে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের টু বান্দরবান সড়কের আন্তর্জাতিক ভাবনা বিদর্শন কেন্দ্র হতে সিএনজি যোগে পাচার কালে পলিথিন বোঝাই ১০৫ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রাঙামাটি সোর্পদ করা হয়।
