কাপ্তাইয়ে আগর বাগান আবর্তকাল পূর্ণ হওয়ায় উপকারভোগীদের সাথে বন বিভাগের সভা করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট)বিকাল ৩টায় উপকারভোগী ও পার্বত চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের এর বনফুল রেস্ট হাউজে সভা এবং আগর সুবিধাভোগীর ১১সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো ওমর ফারুক স্বাধীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাপ্তাই রেঞ্জের কামিল্যাছড়ি বিটে ২০০৭-০৮অর্থ বছরের সৃজিত ৪৫হেক্টর আগর বাগানের আবর্তকাল পূর্ণ হওয়ায় নিলামের মাধ্যমে বিক্রির উদ্দেশ্য উপকারভোগীরা আলোচনা করেন। বন বিভাগ আগর চাষিরদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করে এবং সকলের মতামতের ভিত্তিতে নিলামের সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন কাপ্তাই আগর বাগান উপকারভোগী লোকমান আহমেদ, নজরুল ইসলাম, তরিক উল্লাহ, আবুল কালাম,কবির হোসেন। পরে সকল আগর বাগান উপকারভোগীদের মতামতের ভিত্তিতে ১১সদস্য বিশিষ্ট আগামি ২বছরের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি লোকমান আহমেদ, সহসভাপতি আব্দুল আলিম কালাম, জাহাঙ্গীর আলম, সম্পাদক নজরুল ইসলাম, যুগ্নসম্পাদক কবির হোসেন, সহ-যুগ্নসম্পাদ মো.ফয়সাল,অর্থ প্রদীপ কান্তি দে,প্রচার তরিক উল্লাহ, এবং সদস্য ডালিয়া আক্তার, সুনিল কান্তি ও আহমদ শরীফ।
