চট্টগ্রামের লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে নিহত শাহ আলমের ঘাতক খুনি শাহনেওয়াজ লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার ভোরে চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত লাভলু আধুনগরের ৮ নম্বর ওয়ার্ডের ঘটিয়ার পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত লাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
এর আগে, গত ১২ সেপ্টেম্বর সকালে লোহাগাড়ার আধুনগর ঘাটিয়ারপাড়া এলাকায় বাড়ির জায়গা বিরোধের জেরে কোদালের আঘাতে নিহত হন শাহ আলম। এরপর থেকে লাভলু পলাতক ছিলেন।
