রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে মা-ছেলেসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাসুম (৫) নামের এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গুলশাখালী থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিরিনা বেগম (৪০) ও রানা (৭)। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।
