চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলার আমিরাবাদ ব্যাংক এশিয়া ভবনে ৩য় তলায় এসি’র কম্প্রেসার চুরি করতে গিয়ে মোহাম্মদ জিহাদ (১৯) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বরণ করেছে ।
রবিবার ( ২১সেপ্টেম্বর ) সকালে এসি সংযোগের বৈদ্যুতিক তারের সঙ্গে মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
স্থানীয়দের ধারণা , ওই যুবক ব্যাংকের এসি’র কম্প্রেসার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
নিহত জিহাদ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কাশারিখোলা এলাকার শফিকু ইসলামের ছেলে। সে পেশায় স্ক্র্যাপ ব্যবসায়ী। বড়ভাইয়ের সাথে রশিদারপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত ) রবিউল আলম খান বলেন, “ঘটনাস্থল থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কিনা, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
