back to top

[the_ad id="407"]

লোহাগাড়ায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ মিষ্টি ধ্বংস

মিরদাদ হোসেন, লোহাগাড়া ( চট্টগ্রাম )

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিষ্টির কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করছেন ভ্রাম‍্যমাণ আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় ক্লাসিকাল সুইটস নামের একটি মিষ্টির কারখানাকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বটতলীর মোটর স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম। এসময় ১০ মন মিষ্টি ধ্বংস করা হয়।

তিনি বলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মো. আলী মুন্সি পাড়ার আকতার কামাল চৌধুরী পুত্র আতিক উল্লাহকে ভোক্তা অধিকার আইন- ২০০৯ আইনে দোকানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কারখানার পুরো পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন লোহাগাড়া নিরাপদ খাদ্য পরিদর্শক শের আলী ,পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme