back to top

[the_ad id="407"]

কুরআন অবমাননায় চট্টগ্রামে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বন্দর এলাকায় কুরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে বন্দর পোর্ট কলোনী ৮ নম্বর সড়কের বন্দর প্রধান জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর নতুন মার্কেট জামে মসজিদ প্রাঙ্গণে শেষ হয়।

মো:আনিছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর নতুন মার্কেট জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা নুরুল আনসার। বক্তব্য দেন মুফতি আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় আলেম-ওলামাগণ।

বক্তারা বলেন, “অপূর্ব পালের কুরআন অবমাননার ভিডিও দেশের কোটি মুসলমানকে আহত করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তাঁরা ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রণয়নেরও দাবি জানান।

বিক্ষোভ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme