back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রস্তুতিমূলক সভা

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রর্দশনীর প্রস্তুতি মূলক সভা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা কিন্নরী হলে উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশন (ভূমি) নেলী রুদ্রের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডা:রুইহ্লা অং মারমা, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো: কবির হোসেন, কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,  শিক্ষিকা, গণমাধ্যম কর্মী এনজিও প্রতিনিধি সহ আরো অনেকে।

এসময় বক্তরা বলেন যে বাংলাদেশ সরকার উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে তাই উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রর্দশনী আয়োজন করাচ্ছে। এই সেমিনার ও প্রদর্শনীর মাধ্যমে কৃষি বিপণনে রোগমুক্ত বীজ উৎপাদন ও ব্যবহার, চাষাবাদ প্রক্রিয়া, গবেষণাগারের অল্প জায়গায় বেশি গাছ তৈরি করে প্রকৃতির এই শূন্যতা পূরণ করা যায় এবং নিম, সাজিনা, বাসক,উন্নত চুলা,বায়োগ্যাস প্লান্ট তৈরি ও স্থাপন এবং স্থান নির্বাচন, বায়েগ্যাস ব্যবহার, বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণ, বায়োগ্যাস রেসিডিউ এর ব্যবহার সহ বায়োগ্যাস প্লান্টের রক্ষণাবেক্ষণ ও গ্যাস ব্যবহারের এই কার্যক্রম উদ্যোগ গ্রহণ পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে সহযোগিতার বজায় রাখবেন বলে জানানো হয় এবং আগামী ২২হতে ২৩অক্টোবর দুই দিন ব্যাপী এই উদ্ভাবিত মেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme