back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় মনোনয়ন বঞ্চিত করিম সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে নারীদের মানববন্ধন

মো. হাবিব ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: 

ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন পরিবর্তন করে কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকারকে মনোনয়ন দিতে সহস্রাধিক মহিলা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে মেইন রোডস্থ দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে।

ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিরিনা আক্তার, মহিলা নেত্রী কার্নিজ ফাতেমা বন্যা, নুরজাহান প্রমুখ।

প্রাথমিকভাবে নির্বাচিত মনোনিত নমীনি আখতারুল আলম ফারুকের নাম ঘোষণার পর থেকে প্রতিবাদ করে আসছে স্থানীয় নেতা কর্মীরা। তারা বলছেন, যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দলের দু:সময়ে ছিলেন না। তিনি দল পরিবর্তন করে এক সময় পিডিবি করতেন।

কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার, প্রয়াত এমপি ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমেদের পুত্র তানভীর আহমেদ রানা, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন এর কর্মী ও সমর্থকরা পৃথক পৃথকভাবে প্রতিবাদ করে আসছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme