খাগড়াছড়ির মানিকছড়িতে পারিবারিক কলহের জেরে মোঃ মনির হোসেন (২৬) নামের এক সিএনজি চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার এয়াতলংপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত মনির হোসেন এয়াতলংপাড়া এলাকার বাসিন্দা মোঃ জাহিদুল ইসলামের ছেলে এবং এক পুত্র সন্তানের জনক। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।
নিহতের মামা শেখ ফরিদ ও সাবেক ইউপি সদস্য মোঃ শহীদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে নানা মনোমালিন্য চলে আসছিল মনির হোসেনের। পারিবারিকভাবে স্বামী-স্ত্রীকে পৃথকভাবে (স্ত্রীকে বাবার বাড়িতে) রাখা হয়েছে। এরই মধ্যে বিকেলে মনির তার নিজ ঘরে সিলিংয়ের সাথে ফাঁস দেয়’।
তারা আরও জানান, নিহতের মা ফাতেমা আক্তার সিলিং থেকে লাশ নামিয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।
লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল বলেন, লাশের গলায় ফাঁস দেয়ার আলামত রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে’।
