back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম-৯ এ বিকল্প নেতৃত্বের বার্তা: এবি পার্টির ছিদ্দিকুর রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রাম-৯ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ছিদ্দিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর নেতা, রোটারিয়ান ওমর ফারুক সোনালী ব্যাংক পিএলসি, কোর্ট হিল শাখায় চালানের মাধ্যমে নির্ধারিত অর্থ জমা দিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির বাকলিয়া থানা সহ-সমন্বয়ক মোহাম্মদ আকবর (আজগর)।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ওমর ফারুক বলেন, “বাংলাদেশ ২.০ গঠনে তরুণ নেতৃত্ব অপরিহার্য। চট্টগ্রাম-৯ আসন নগরীর কেন্দ্রবিন্দু—এখানে টেকসই ও বাস্তব উন্নয়নের জন্য ছিদ্দিকুর রহমান সময়োপযোগী ও যোগ্য নেতৃত্ব।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামের উন্নয়নে ছিদ্দিকুর রহমানের উপস্থাপিত পাঁচ দফা প্রস্তাব নগরবাসীর কাছে ইতোমধ্যেই পরিচিত। এই প্রস্তাব বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি আধুনিক ও উন্নত মহানগর হিসেবে প্রতিষ্ঠা পাবে। আমরা বিশ্বাস করি, তিনি চট্টগ্রাম-৯ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবেন এবং ‘ঈগল’ প্রতীক তরুণদের আস্থার প্রতীকে পরিণত হবে।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme