ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দায়িত্বের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সহায়তা প্রদান করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন ডাকসু সদস্য হেমা চাকমার পিতা ও ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার হাতে এ সহায়তা তুলে দেন।
প্রসঙ্গত, হেমা চাকমার বাবা দীর্ঘদিন ধরে নানান শারিরীক অসুস্থতায় ভুগছিলেন।
