back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে শীতার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়িতে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড। খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি/২৬) দুপুর সাড়ে ১২টার দিকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

খাগড়াছড়ি শহর ও আশপাশের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন, ২০৩ পদাতিক ব্রিগেডের ডিকিউ মেজর মোঃ ওমর ফারুক সুমন।

স্থানীয়রা জানান, বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, দুর্যোগ ও সংকটকালে মানবিক সহায়তায়ও অগ্রণী ভূমিকা রেখে আসছে। প্রতি বছর শীত মৌসুমে সেনাবাহিনীর এমন উদ্যোগ অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme