সারা দেশে ৩ লক্ষের অধিক পরীক্ষার্থী পরীক্ষা দেন,তার মধ্যে ৪৬২০০জন পরীক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে কৃতকার্য হয়।
তাসকিন জলিল সুমাইয়া সারা বাংলাদেশে ৮০৫তম এবং আনোয়ারা উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ও তাসনিম
নিজেস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
সরকারি জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া চার পীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাসকিন জলিল সুমাইয়া ট্যালেন্টপুল ক্যাটাগরিতে অংশ নিয়ে আনোয়ারা উপজেলা থেকে দ্বিতীয় স্থান অর্জন করে মেধা বৃত্তি লাভ করেছে। সারা বাংলাদেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজারের বেশি হলেও তাসকিনের সিরিয়াল নম্বর ৮০৫, যা তার জাতীয় পর্যায়ের উজ্জ্বল অবস্থানকে প্রমাণ করে।
এদিকে তাসকিনের ছোট বোন তাসনিম জলিল কাসফি নবম শ্রেণি থেকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে আনোয়ারা উপজেলা থেকে প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের সঙ্গে বৃত্তি লাভ করেছে।
এছাড়াও তাসকিন জলিল সুমাইয়া সদ্য অনুষ্ঠিত জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করে পরিবারের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
শিক্ষার্থীদের এই সাফল্যে আনোয়ারা বখতিয়ার পাড়া চার পীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও স্থানীয় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এ অর্জনকে আনোয়ারার শিক্ষাক্ষেত্রে একটি গর্বজনক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
