ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাক্সামাটিয়া ইউনিয়নে বড়বিলা জলমহাল থেকে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়েছে। শনিবার ( ৯মে) দুপুরে এ অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়েছে।
বাংলাদেশে মৎস্য সম্পদ রক্ষা এবং প্রজনন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুর মুক্তা, ইউপি সদস্য আঃ বারেক ও থানার পুলিশ সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ বলেন, চায়না জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছ ধরার ফলে শুধু বড় মাছই নয়, মাছের পোনা, ডিম এবং অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হয়। এর ফলে আমাদের মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
