back to top

[the_ad id="407"]

দোকানের জানালায় প্যাচানো অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

দোকানের জানালায় প্যাচানো অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ উদ্বার হওয়া অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করছ বন বিভাগ।বন বিভাগ রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহামুদুল হক মুরাদ জানান সোমবার রাত ৯টায় রাঙামাটি সদর হ্যাপীর মোড় খাজা এন্টারপ্রাইজ দোকানের জানালায় প্যাচানো ছিল অজগরটি। বন বিভাগকে সংবাদ দেয়া হলে সদর বিশেষ টিম গিয়ে দোকান হতে সাপটি উদ্বার করে। এবং বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় উদ্বার হওয়া অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয় । এসময় সহকারী বন সংরক্ষক আবু বক্কর , জামাল উদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমানসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme