চার হাজার চারশত দশটি গাছের চারা বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি। রবিবার দুপুরে বিতরণে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলন। কুশমাইল ইউনিয়ন বদর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এসব চারা বিতরণ করা হয়।
পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণের আয়োজক ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ফুলবাড়িয়া এপি’র এরিয়া ম্যানেজার নম্রতা হাউই এর সভাপতিত্বে গাছের পরিচর্যা বিষয়ক আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ পারভীন, কুশমাইল ইউনিয়ন বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. চান মিয়া, উপকারভোগি নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেন ফুলবাড়িয়া এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনায় ফুলবাড়িয়া এপি’র প্রোগ্রাম অফিসার শান্তনা রানী ঘোষ।
