back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় বিশিষ্ট ব্যবসায়ীর জানাযা সম্পন্ন

ফুলবাড়িয়া প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের ফটোগ্রাফারস ফয়জুর রহমান স্বপনের ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান আনিছ ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ বছরের একমাত্র ছেলে, ২ ভাই ও ৬ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পেশাগত জীবনে সফল এই ব্যবসায়ী বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল থেকে পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার ২৪ মে বিকাল আনুমানিক ৫ টার সময় শারীরিক অসুস্থতা দেখা দিলে ত্রিশাল হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। এর আগে তিনি শারীরিক অসুস্থতায় ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে স্বাভাবিক ব্যবসা বানিজ্য চালিয়ে আসছিলেন।
সোমবার (২৫ মে) সকাল ১০.৩০ মিনিটে নিজ বাড়ি সংলগ্ন রোকন তরফদারের ইট খলায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন সহ সর্বস্তরের জনসাধারণ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme