ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোয়াইতপুর গ্রামের নূরুল হকের ছেলে আক্তারুজ্জামান লিটন ও শাহারিয়া ইমন মাহিম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসআই শামীম কবির সংগীয় এএসআই খলিলুর রহমান ও এএসআই রফিকুল আলম অভিযান চালিয়ে দুইজনকে ১৩ পিস ইয়াবাসহ আটক করেন। একই দিনে ১৫ পিস ইয়াবাসহ রানা নামে আরও একজনকে আটক করেন। তাঁরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে। আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
