back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় উপজেলা ভূমি অফিসে রাজস্ব আদায়ে রেকর্ড

হাবিব,ফুলবাড়িয়া

ভূমিসেবা সহজীকরণ, নির্ধারিত সময়ে আবেদন নিষ্পত্তি, জনবান্ধব কার্যক্রম এবং চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর ও ভিপি সম্পত্তির লিজমানি আদায়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ভূমি অফিস।

অফিস সূত্রে জানা যায়, দ্রুত সেবা নিশ্চিত করতে নিয়মিত গণশুনানি, সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান, অনলাইনভিত্তিক আবেদন নিষ্পত্তি এবং ভূমি উন্নয়ন কর আদায়ে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে সেবার মান যেমন বেড়েছে, তেমনি রাজস্ব আদায়েও ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমছে, অন্যদিকে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
আরও জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ২ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার ৪২৮ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে। গত ২০২৪-২০২৫ অর্থ বছরে ১ কোটি ২০ লাখ টাকা আদায় হয়। চলতি অর্থ বছরে ভূমি উন্নয়ন কর ও ভিপি সম্পত্তির লিজমানি নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সাফল্য অর্জন করে অতীতের সব রেকর্ড ভেঙেছে।
রাজস্ব আদায়ের খাতভিত্তিক তথ্য অনুযায়ী ভূমি উন্নয়ন কর থেকে আদায় হয়েছে ১ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ১২১ টাকা। অনলাইনে আদায়কৃত নামজারি ও রেকর্ড সংশোধন ফি থেকে ১ কোটি ২ লাখ ৪৪ হাজার ৮০ টাকা। চান্দিনা ভিটি নবায়ন বাবদ ৬ লাখ ৫০ হাজার ৬৮০ টাকা। ভিপি লিজকেস নবায়ন বাবদ ২০ লাখ ৭২ হাজার ৫৪৭ টাকা।
স্থানীয়রা জানিয়েছেন, শেখ তাকী তাজওয়ার সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আগের তুলনায় এখন ভূমি অফিসে সেবা পাওয়া অনেক সহজ হয়েছে। প্রয়োজনীয় তথ্য, আবেদন প্রক্রিয়া এবং সেবার অগ্রগতি সম্পর্কে সহজেই জানা যাচ্ছে। তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণে সেবার মানে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে তারা মন্তব্য করেন।
ফুলবাড়ীয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, ভূমি রাজস্ব আদায়ে যথাযথ কর্মপন্থা ও পদক্ষেপ গ্রহণ, সেবাপ্রত্যাশীদের স্বচ্ছতা, আন্তরিকতা ও প্রতিশ্রুত সেবা নির্ধারিত সময়ে সঠিক ভাবে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme