রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ অভিযানে ফ্রিজে রান্না, কাঁচা ও নষ্ট খাবার রাখার দায়ে দ্বীপ রেস্টুরেন্টেকে ৫শ’টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
শনিবার (২৫ জুলাই) বিকেলে কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।এসময় ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়। নষ্ট তেলসহ বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহসহ নষ্ট খাবার পানিতে ফেলে দেয়া হয়। নির্বাহী অফিসার জানান ফ্রিজে রান্না ও কাঁচা খাবার রাখায় দায়ে দ্বীপ রেস্টুরেন্টেকে ৫শ’টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং মেসার্স হাফিজ স্টোর এর সরিষার তেলসহ বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ, কাপ্তাই থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[the_ad id="407"]
ফ্রিজে রান্না ও কাঁচা খাবার রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৫শ’টাকা জরিমানা
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ
