back to top

[the_ad id="407"]

‎রাঙ্গুনিয়ায় শ্বাসরুদ্ধকর ৪২ ঘন্টায় চাঞ্চল্যকর অপহৃত শিশু  উদ্ধার, ৩ জন আসামী গ্রেফতার ‎

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় শ্বাসরুদ্ধকর ৪২ ঘন্টায় চাঞ্চল্যকর অপহৃত শিশু ওয়াসিফা জান্নাত তাসকিন (৭)কে জীবিত উদ্ধার ও ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


‎জানা যায়, দক্ষিন রাঙ্গুনিয়া পুলিশ ও গোয়েন্দা শাখার একটি চৌকস দল শ্বাসরুদ্ধকর ৪২ ঘন্টায় চাঞ্চল্যকর অপহৃত শিশুকে উদ্ধার সহ অপহরণের ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়।

‎ ঘটনার সূত্রপাত, ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (রঃ)  স্কুল ছুটি শেষে গত সোমবার (২০জুলাই)  বাসায় না এলে অভিভাবক খোঁজাখোঁজি করে।

‎এতে শিশুর পিতা দেলোয়ার হোসেন সকাল ১১টায় স্কুলে গিয়ে শিক্ষকদের কাছে তার মেয়ের ব্যাপারে জানতে চাইলে  শিক্ষক জানান যে, সকাল ১০:৩০ টায় স্কুল ছুটি শেষে সকল ছাত্র-ছাত্রীরা যে যার মত বাড়িতে চলে যায়।

‎পরবর্তীতে শিশুর পিতা স্কুলের আশপাশে বাড়িঘরে গিয়ে মেয়েকে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে মেয়ের ক্লাসমেট হুমায়রা’কে রাস্তায় মেয়ের বিষয়ে জানতে চাইলে, হুমাইরা জানায় “একজন সিএনজি চালক’কে বলতে শুনিয়াছে, ‘‘তোমার বাবা হাসপাতালে ভর্তি আছে, তোমাকে হাসপাতালে তোমার বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। তখন ওয়াসিফা জান্নাত তাসকিন’কে সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়।

‎ এভাবে কৌশলে অপহরণকারীরা স্কুলের উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে শিশুকে অপহরণ করে নিয়ে যায়। এতে পিতা দেলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা অপহরণকারীর বিরুদ্ধে এজাহার দায়ের করে।

‎ মামলা নং-৬, তারিখ-২২/০৭/২০২৬ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত-২০২৫) অধ্যাদেশ এর ৭/৩০।

‎পুলিশ সূত্রে জানা যায়, শিশুকে উদ্ধারের জন্য মাঠে নামে ডিবি এবং থানা পুলিশের একটি চৌকস দল। তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত অপহরণকারীদের গ্রেপ্তার করে।

‎ গ্রেপ্তারকৃত সরফভাটা, ৮নং ওয়ার্ড পূর্ব সরফভাটা মোঃ হারুনের ছেলে  মোঃ রাকিব (২২)। পূর্ব সরফভাটা ৮নং ওয়ার্ড
‎বর্তমান সরফভাটা (আলমের বিল্ডিং এর নিচতলার ভাড়াটিয়া), ০৫নং ওয়ার্ডের আজিম উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল (৩২)। সরফভাটা ইউনিয়নের  স্কুলটিলা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে
‎ মোঃ জাহাঙ্গীর আলম (৫৫)।

‎  অপহৃত শিশু ওয়াসিফা জান্নাত তাসকিন (০৭ বছর) কে উদ্ধার করা হয়। অপহরণ কাজে ব্যবহৃত সিএনজি’টি জব্দ করা হয়।

‎উল্লেখ্য, ২নং আসামী মোঃ ফয়সাল (৩২) বাদীর আপন মামাতো ভাই। অন্য আসামীরা ফয়সালের সিএনজি অটোরিক্সা চালক। আসামী ফয়সাল শিশুকে অপহরণ করার পর তার পিতার কাছ থেকে মোটা অংকের মুক্তিপন আদায় করে অন্য আসামীদের জনপ্রতি ঐ টাকা ভাগ করে দিবে বলে রাজি করায়।

‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত জানান, শ্বাসরুদ্ধকর ৪২ ঘন্টায় চাঞ্চল্যকর অপহৃত শিশু  উদ্ধার, ৩ জন আসামী গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিশুকে পরিবারের নিকট সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হয়েছে।

‎তিনি আরো বলেন, পুলিশ জনগণের জানমাল রক্ষায় এবং যেকোনো অপরাধ দমনে সর্বদা সতর্ক, পেশাদার ও আন্তরিক। শিশু অপহরণসহ সকল গুরুতর অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


‎ক্যাপশন: রাঙ্গুনিয়ায় অপহরণকারী তিন জন আসামী।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme