back to top

[the_ad id="407"]

নতুন নেতৃত্বে পথচলা শুরু স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের আনোয়ারা উপজেলার অন্যতম শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন ২০২৬-২০২৭ মেয়াদের ১৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এক মাস পর প্রতিষ্ঠাতা মো. ফয়সাল কবির ও তানভীরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৮ জুলাই নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো. শাকিল সভাপতি, মো. আরাফাত চৌধুরী সহ-সভাপতি, শাহিদুল ইসলাম (মিজান) সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইমন সাংগঠনিক সম্পাদক, আরিয়ান সাকিব সহ-সাংগঠনিক সম্পাদক, মো. হৃদয় অর্থ সম্পাদক, মো. রিদুয়ান সহ-অর্থ সম্পাদক, আসহাব উদ্দিন প্রচার সম্পাদক, মো. ফরহাদুল ইসলাম মামুন দপ্তর সম্পাদক, আশরাফুল ইসলাম চৌধুরী (আলিফ) তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হাফেজ মো. আরিফুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক, মো. বোরহান সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, মোছাম্মৎ সুলতানা নাজমা মহিলা বিষয়ক সম্পাদক, মো. জাহেদ শিক্ষা বিষয়ক সম্পাদক এবং মো. জোনায়েদ প্রবাসী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

‘লেগে থাকব সৎভাবে, স্বপ্নজয় আমাদের হবে’—এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সহযোগিতা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নবনির্বাচিত দায়িত্বশীলরা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকল সদস্য, উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পরিষদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তারা সংগঠনের সকল দায়িত্বশীলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme