back to top

[the_ad id="407"]

রাইখালী মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিম্নমানের পণ্য পুনঃপ্যাকেটজাতের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদের নেতৃত্বে বাজারের মুদি দোকান, বেকারি, হোটেল ও রেস্টুরেন্টে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বেলাল স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ চিপস, চকলেট, চানাচুর ও লজেন্সসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া মেসার্স আজগর স্টোর ও মেসার্স খাজা স্টোরে নিম্নমানের পণ্য পুনঃপ্যাকেটজাতের প্রস্তুতির অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি খাদ্যপণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme