back to top

[the_ad id="407"]

পানছড়িতে মাদক কার্বারী আটক

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি জেলার পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ প্রদীপ বড়ুয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ ‎সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাবার ড্যাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পানছড়ি থানার উপ-পরিদর্শক রাখিবুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রদীপ বড়ুয়ার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎পানছড়ি থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme