back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় পুলিশের বাঁধা উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী সাদ্দামের পক্ষে এলাকাবাসীর মানববন্ধন

হাবিব,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুলিশের বাঁধা উপেক্ষা করে উপজেলা পরিষদ সামনে চেয়ারম্যান প্রার্থী সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খানের পক্ষে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৩ আগস্ট) দুপুরে পুটিজানা ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খান নিজ অর্থায়নে পুটিজানা ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার ব্যক্তিগত অর্থায়নে রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এবং অসহায়দের চিকিৎসাসেবা সহ নানাবিধ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন। তার এমন মহৎ কার্যক্রমে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বাঁধা দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
মানববন্ধনে রাজিব হোসাইন সাদ্দাম খানের পিতা আলহাজ্ব মোহাম্মদ জিন্নাহ খান ছেলের বিষয়ে তার নিকট ফোনকলে হুমকি দেওয়ার অভিযোগ তুলেন। মানববন্ধনে পুটিজানা ইউনিয়নের নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
গত শনিবার (১ আগস্ট) পুটিজানা ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খানের মেডিকেল ক্যাম্প চক্ষু শিবিরকে কেন্দ্র করে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পরবর্তীতে স্থান পরিবর্তন করে কেশরগঞ্জ বাজার সুইস গেইটে অনুষ্ঠিত হয়। থানায় অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme