back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে এবং নির্বাহী অফিসার রায়হানুল ইসলামের সভাপতিত্ব শহীদ জুলাই শহীদের স্নরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলি রুদ্র, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এস. এম. সাকের আহমেদ, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইহ্লা অং মারমা,ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকারের দাবিতে সংঘটিত একটি ঐতিহাসিক গণআন্দোলন। আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, তাদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যাতে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme