back to top

[the_ad id="407"]

চাতরীতে মানবিকতার দৃষ্টান্ত, ধর্মীয় প্রতিষ্ঠান ও রোগীদের সহায়তায় নুরুল কবির রানা

আনোয়ারা প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল কবির রানার মানবিক কর্মকাণ্ডে প্রশংসা করছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) তিনি চাতরী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ধর্মীয় প্রতিষ্ঠান ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি মধ্যম ডুমুরিয়া ছিদ্দিক শাহ (রহ.) জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা এবং চাতরী নাথপাড়া শ্রী শ্রী হরগৌরী মহাশ্মশান মন্দিরের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন।
এ ছাড়া পূর্ব ডুমুরিয়া শাহী জামে মসজিদের উন্নয়ন কাজে ১০ হাজার টাকা এবং শামসুদ্দিন আহমদ চৌধুরী বাড়ি জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য আরও ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি চিকিৎসা সহায়তাতেও এগিয়ে আসেন তিনি। উত্তর চাতরীর ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ রুবেলের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা এবং পশ্চিম সিংহরা (মল্লিক বাড়ি) এলাকার ক্যান্সার আক্রান্ত অজিত মল্লিক (প্রকাশ বাসুদেব)-এর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহায়তা দেন।
সব মিলিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান ও অসুস্থ ব্যক্তিদের জন্য তিনি ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
স্থানীয়দের মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগটি ইতিবাচক। তারা বলেন, জনসেবামূলক এ ধরনের কার্যক্রম স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।
অ্যাডভোকেট নুরুল কবির রানা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী অসহায়, অসুস্থ মানুষ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় জনগণের কল্যাণ, চিকিৎসা সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme