রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮আগস্ট২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পযন্ত হাজার মানিক এলাকার অসহায় দুস্থ, গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় দূর্গম এলাকার অসহায় দুস্থ লোকজন পাহাড়ের দূর দূরান্ত হতে স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসে।সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১১আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল রাজু আহমেদ পিএসসি এর তত্বাবধনে উক্ত চিকিৎসা সেবা প্রদান করে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগন। ১১আর ই সুত্রে জানাযায় ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে এরকম সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।
