back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় শিশু ধর্ষণের অভিযোগে পাঞ্জেগানা মসজিদের মুয়াজ্জিন আটক

হাবিব,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ কাউসার আলীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেলে তাকে আটক করে। আটককৃত উত্তর জোরবাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে। কাউসার আলী স্থানীয় একটি পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
পরিবারের অভিযোগ, গত শুক্রবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে কাউসার। পরে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ হাসানুল হাসান বলেন, চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কাউসার আলীকে গ্রেফতার করা হয়েছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme