চট্টগ্রামে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালালির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১২টি মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৯ আগস্ট) বিআরটিএ চট্ট মেট্রো-২ ও জেলা সার্কেল কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দালালির দায়ে হাটহাজারীর মো: রহিমকে (৪৬) ২ মাস ও কায়সার আহমদ মুন্নাকে (৩২) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় পরিচালিত অপর অভিযানে ১২টি মামলায় জরিমানা আদায়ের পাশাপাশি একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে
চট্টগ্রামে বিআরটিএ সুত্রে জানায়, এই অভিযান অবৈধ যানবাহন ও সড়কে অনিয়মের বিরুদ্ধে চলমান থাকবে।
