back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় দুর্নীতির অভিযোগে দবরদস্তা আমিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাময়িক বরখাস্ত

হাবিব,ফুলবাড়িয়া

দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ভিত্তিতে দবরদস্তা আমিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি আফরোজা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

গত (৯ আগষ্ট) কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, প্রাক্তন শিক্ষার্থীদের নিকট থেকে সার্টিফিকেট এবং মার্কশিট উত্তোলনের সময় নিয়মবহির্ভূতভাবে টাকা আদায়, সরকার থেকে প্রদত্ত বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণের সময় টাকা আদায়, বছর শেষে বর্তমান শিক্ষার্থীদের নিকট থেকে সরকারি বই ফেরত নেয়া এবং সংগৃহীত বইসমূহ বিক্রি করে দেয়া, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিকট থেকে স্কাউট কার্যক্রম পরিচালনার জন্য টাকা আদায় করা হয় কিন্তু কোন ধরনের কার্যক্রম পরিচালিত হয় না, এস এস সি পরীক্ষার্থীদের নিকট থেকে সরকারিভাবে নির্ধারিত ফি এর চেয়ে বেশি টাকা আদায় করা,প্রধান শিক্ষকের বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, ছাত্র ছাত্রী এবং অবিভাবকদের সাথে খারাপ ব্যবহার, সর্বোপরি বিদ্যালয়ে শিক্ষা প্রদানের মান নিম্নগামী যার ফলস্বরূপ শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগের উচ্চহার পরিলক্ষিত হয়। সন্তোষজনক জবাব আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ঘটনার গুরুত্ব বিবেচনা করে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিতভাবে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়।
নোটিশের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন জবাব দাখিল করা ও জবাবটি সঠিক এবং সন্তোষজনক না হওয়ায় গত (১৬ আগষ্ট) বিদ্যালয়ের এডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে তাকে বরখাস্ত করা হয়।
বরখাস্তকালীন সময়ে খোরপোষ ভাতা হিসেবে বেতনের অর্ধেক পাবেন, এ সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে আলাদা হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে, বিদ্যালয়ের হিসাব সঠিক ভাউচার মূলে ০১/০১/২০১২ইং হতে ৩১/০৭/২০২৬ইং পর্যন্ত পত্র প্রাপ্তির ১৫ দিনে মধ্যে এডহক কমিটির নিকট দাখিল করতে হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme