back to top

[the_ad id="407"]

বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আলোচনায় স্বতন্ত্র প্রার্থী আরমানুল ইসলাম নবাব ​

নিজস্ব প্রতিবেদক

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক আরমানুল ইসলাম নবাব। সাঙ্গু নদীর পানি বৃদ্ধিতে পানিবন্দী ৭টি ওয়ার্ডের দুর্গম এলাকায় স্বেচ্ছাসেবীদের নিয়ে পৌঁছে দিয়েছেন চাল, ডাল, তেল, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ।

​জরুরি সহায়তার পাশাপাশি বন্যা পরবর্তী গৃহ মেরামত, বিনামূল্যে বীজ-সার বিতরণ এবং আধুনিক ড্রেনেজ, নদী ভাঙন রোধ, চিকিৎসা ও বেকার যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার নিয়ে মাঠে রয়েছেন এই তরুণ নেতা। দুর্যোগকালীন মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে তার ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme